সহিহ বুখারী অঃ->তাফসীর বাব->- হাঃ-৪৪৯২

বারাআ (ইবনু ‘আযিব) (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর সঙ্গে ষোল অথবা সতের মাস ব্যাপী (মাদীনাহ্তে) বাইতুল মাকদাসের দিকে মুখ করে সলাত আদায় করেছি। তারপর আল্লাহ তাঁকে কা‘বার পানে ফিরিয়ে দেন। [৪০] (আ.প্র. ৪১৩৪, ই.ফা. ৪১৩৭)


সুনান নাসাঈ অঃ->সালাত বাব->কিবলামুখী হওয়া ফরয হাঃ-৪৮৮

বা’রা ইব্‌ন আযিব (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন : আমরা রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর সঙ্গে ষোল মাস বা সতর মাস (বর্ণনাকারী সুফিয়ানের সন্দেহ) বায়তুল মুকাদ্দাস অভিমুখী হয়ে সালাত আদায় করি। পরে তাঁকে (নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে) কা‘বার দিকে ঘুরিয়ে দেওয়া হয়।