আবূ বাকর ইব্নু আব্দুর রাহমান (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, আমি এবং আমার পিতা আয়িশাহ (রাঃ) এবং উম্মু সালামাহ (রাঃ) এর নিকট গেলাম। (অপর বর্ণনায়) আবুল ইয়ামান (রহঃ)... মারওয়ান (রহঃ) হতে বর্ণিত যে, আয়িশাহ (রাঃ) এবং উম্মু সালামাহ (রাঃ) তাকে সংবাদ দিয়েছেন যে, নিজ স্ত্রীর সাথে মিলনজনিত জুনূবী অবস্থায় আল্লাহ্র রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)- এর ফাজরের সময় হয়ে যেত। তখন তিনি গোসল করতেন এবং সওম পালন করতেন। মারওয়ান (রহঃ) ‘আবদুর রাহমান ইব্নু হারিস (রহঃ)-কে বললেন, আল্লাহ্র শপথ করে বলছি, এ হাদীস শুনিয়ে তুমি আবূ হুরায়রা (রাঃ)-কে শঙ্কিত করে দিবে। এ সময় মারওয়ান (রহঃ) মাদীনার গভর্নর ছিলেন। আবূ বাকর (রহঃ) বলেন, মারওয়ান এর কথা আবদুর রাহমান (রহঃ) পছন্দ করেননি। রাবী বলেন, এরপর ভাগ্যক্রমে আমরা যুল-হুলাইফাতে একত্রিত হই। সেখানে আবূ হুরায়রা (রাঃ) এর একখণ্ড জমি ছিল। ‘আবদুর রাহমান (রহঃ) আবূ হুরায়রা (রাঃ) কে বললেন, আমি আপনার নিকট একটি কথা বলতে চাই, মারওয়ান যদি এ বিষয়টি আমাকে কসম দিয়ে না বলতেন, তা হলে আমি তা আপনার সঙ্গে আলোচনা করতাম না। অতঃপর তিনি ‘আয়িশাহ (রাঃ) ও উম্মু সালামাহ (রাঃ) এর বর্ণিত উক্তিটি উল্লেখ করলেন। ফায্ল ইব্নু ‘আব্বাস (রাঃ) অনুরূপ একটি হাদীস আমাকে শুনিয়েছেন এবং এ বিষয়ে তিনি সর্বাধিক অবগত। হাম্মাম (রহঃ) এবং ইব্নু ‘আবদুল্লাহ ইব্নু ‘উমার সূত্রে আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, এরূপ ক্ষেত্রে আল্লাহ্র রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সওম পরিত্যাগ করে খাওয়ার হুকুম দিতেন। প্রথমোক্ত হাদীসটি সনদের দিক হতে বিশুদ্ধ।
‘আয়িশাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, মুমিন মহিলারা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর সাথে ফজরের সলাত আদায় করতেন এবং তা সর্বাঙ্গে কাপড় জড়িয়ে ঘরে ফিরতেন। (তখনও এরূপ অন্ধকার থাকত যে,) তাদেরকে কেউ চিনতে পারত না। (ই.ফা.১৩৩০, ই.সে.১৩৪২)
সালিম (রহঃ)-এর পিতা থেকে বর্নিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একদা 'উমার (রাঃ) কে তাঁর পিতার নামে শপথ করতে শুনলেন। পরবর্তী অংশ ইউনুস ও মা’মার (রহঃ)- এর বর্ণনার অনুসারে বর্ণনা করেন। (ই.ফা. ৪১১০, ই.সে. ৪১০৮)
আয়িশা (রাঃ) থেকে বর্নিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) রাতে সালাত আদায় করতো এবং আমি তখন তাঁর ও কিবলার মাঝখানে জানাযাহর লাশের ন্যায় আড়াআড়িভাবে শোয়া থাকতাম। [৯৫৬]