সুনান নাসাঈ অঃ->বায়‘আত বাব->ইমামের শুভাকাঙ্ক্ষী হওয়া হাঃ-৪১৯৭

তামীম দারী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ শুভ কামনা করার নামই দ্বীন। লোকগণ জিজ্ঞাসা করলেনঃ ইয়া রাসূলাল্লাহ্! কার জন্য? তিনি বললেনঃ আল্লাহ্‌র জন্য, তাঁর কিতাবের, তাঁর রাসূলের, আর মুসলমানদের নেতাদের এবং মুসলিম সাধারণের জন্য।


সুনান নাসাঈ অঃ->বায়‘আত বাব->ইমামের শুভাকাঙ্ক্ষী হওয়া হাঃ-৪১৯৮

তামীম দারী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ শুভ কামনার নামই দ্বীন। লোকেরা জিজ্ঞাসা করলেনঃ ইয়া রাসূলুল্লাহ্! কার জন্য? তিনি বললেনঃ আল্লাহ্‌র জন্য, তাঁর কিতাবের, তাঁর রাসূলের, আর মুসলমানদের ইমামদের এবং মুসলিম সাধারণের জন্য।