সহিহ বুখারী অঃ→মর্যাদা ও বৈশিষ্ট্য বাব→হাবশীদের কাহিনী হাঃ-৩৫২৯

‘আয়িশা (রাঃ) থেকে বর্নিতঃ

মিনায় অবস্থানের দিনগুলোতে (অর্থাৎ ১০, ১১, ১২ তারিখে) আবূ বকর (রাঃ) আমার গৃহে প্রবেশ করলেন। তখন তাঁর কাছে দু’টি বালিকা ছিল। তারা দফ বাজিয়ে নেচে নেচে গান করছিল। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তখন চাদর দিয়ে মুখ ঢেকে শুয়েছিলেন। আবূ বকর (রাঃ) এদেরকে ধমক দিলেন। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তখন মুখ হতে চাদর সরিয়ে বললেন, হে আবূ বকর (রাঃ)! এদেরকে গাইতে দাও। কেননা, আজ ঈদের দিনও মিনার দিনগুলির অন্তর্ভুক্ত।


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...