মুহাম্মদ ইব্ন ইয়াহইয়া আনসারী (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন : আমি আবূ উমামা ইব্ন সাহল ইব্ন হুনায়ফ (রাঃ)-এর নিকট বসা ছিলাম। এ সময় মুয়ায্যিন আযান দিলেন। মুয়াযযিন দু’বার (আরবি) বললেন, তিনিও দু'বার বললেন। মুয়ায্যিন (আরবি) বললেন, তিনিও দু’বার বললেন। মুয়াযযিন (আরবি) বললেন, তিনিও দু’বার বললেন। তারপর তিনি বললেন, মুআবিয়া ইব্ন আবূ সুফিয়ান (রাঃ) রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট থেকে আমাকে এরূপ বর্ণনা করেছেন।