সুনান নাসাঈ অঃ->জুমু’আ বাব->জুমু‘আর জন্য আযান দেওয়া হাঃ-১৩৯৩

ইব্‌ন শিহাব (রাঃ) থেকে বর্নিতঃ

, সাইব ইব্‌ন ইয়াযীদ (রাঃ) তার কাছে বর্ণনা করেছেন যে, যখন মদীনায় মানুষের সংখ্যা বেড়ে গিয়েছিল তখন উসমান (রাঃ) তৃতীয় আযানের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)–এর যুগে একটি মাত্র ব্যতীত অন্য আযান ছিল না, আর জুমু‘আর দিনে যখন ইমাম (মিম্বরের উপর) বসতেন তখন উক্ত আযান দেওয়া হতো।