সহিহ মুসলিম অঃ->জুমু’আ বাব->জুমু‘আর দিনে প্রত্যেক বয়ঃপ্রাপ্ত পুরুষের ওপর গোসল করা ওয়াজিব প্রসঙ্গে এবং এ সম্পর্কে যা নির্দেশ দেয়া হয়েছে হাঃ-১৮৪০

আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

একদা জুমু‘আর দিন ‘উমার ইবনুল খাত্ত্বাব (রাঃ) জনগণের উদ্দেশে খুতবা দিচ্ছিলেন। এমতাবস্থায় রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সাহাবীগণের মধ্যকার জনৈক ব্যক্তি প্রবেশ করলে ‘উমার (রাঃ) তাকে ডেকে বললেন, এটা কোন্‌ সময়? তিনি বলেন, আমি আজ খুব ব্যস্ত ছিলাম এবং বাড়ীতে যাওয়ার অবসর পাইনি। এমতাবস্থায় আযান শুনতে পেলাম। তাই আমি ওযূর অতিরিক্ত কিছুই করতে পারিনি। ‘উমার (রাঃ) বলেন, শুধু ওযূও চলে, তবে তুমি জানো যে, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) গোসল করার নির্দেশ দিতেন। (ই.ফা. ১৮২৫, ই.সে. ১৮৩২)


জামে' আত-তিরমিজি অঃ->কিতাবুল জুমু’আ (জুমু’আর নামায) বাব->জুমু’আর দিন গোসল করা হাঃ-৪৯৪

ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

“একদা ‘উমার (রাঃ) জুমু’আর নামাযের খুতবা দিচ্ছিলেন, এমন সময় রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর একজন সাহাবী এসে (মসজিদে) ঢুকলেন। তিনি (উমার) প্রশ্ন করলেন, এটা কোন সময় (দেরি কেন)? তিনি বললেন, আমি আযান শুনেই ওযূ করে চলে এসেছি, মোটেই দেরি করিনি। তিনি (উমার) বললেন, শুধু ওযূই করলেন? অথচ আপনার জানা আছে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) গোসল করারও নির্দেশ দিয়েছেন। -সহীহ্‌। সহীহ্‌ আবূ দাঊদ- (৩৬৭), বুখারী ও মুসলিম।