সুনান নাসাঈ অঃ->সালাত আরম্ভ করা বাব->সালাম ফিরানো এবং ইমামের কিবলার দিক থেকে মুসল্লীদের দিকে মুখ ফিরিয়ে বসার মধ্যবর্তী সময়ে ইমামের বসা হাঃ-১৩৩৩

উম্মে সালামা (রাঃ) থেকে বর্নিতঃ

মহিলারা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর যুগে যখন সালাতের শেষে সালাম ফিরাত, দাঁড়িয়ে যেত১ এবং রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) নিজের স্থানে বসে থাকতেন। আর পুরুষদের মধ্যে যারা যারা সালাত শেষ করে ফেলত (তারাও বসে থাকত) যখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) দাঁড়াতেন তখন পুরুষরাও দাঁড়িয়ে যেত।