মালিক ইবনুল হুওয়াইরিস (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি দেখেছেন যে, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সালাতের বিজোড় রাক‘আত সমূহে সোজা হয়ে না বসা পর্যন্ত দাঁড়াতেন না। সহীহঃ বুখারী।
মালিক ইবনু হুয়াইরিস আল-লাইসী (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে নামায আদায় করতে দেখেছেন। তিনি যখন নামাযের বেজোর রাকআতে থাকতেন তখন (সাজদাহ্ হতে উঠে) সোজা হয়ে না বসা পর্যন্ত (পরবর্তী রাক’আতের জন্য) দাঁড়াতেন না। সহীহ্। ইরওয়া-(২/৮২-৮৩), সিফাতুস সালাত-(১৩৬), বুখারী।
মালিক ইব্ন হুয়াইরিছ (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে সালাত আদায় করতে দেখেছি। তিনি যখন তাঁর সালাতের বেজোড় রাক‘আত আদায় করতেন তখন সোজা হয়ে বসে ওঠতেন না।