সহিহ বুখারী অঃ→আযান বাব→সালাতের মধ্যে মাথার চুল একত্র করবে না । হাঃ-৮১৫

ইব্‌নু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেছেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সাতটি অঙ্গের সাহায্যে সিজদা করতে এবং সালাতের মধ্যে চুল একত্র না করতে এবং কাপড় টেনে না ধরতে নির্দেশ প্রাপ্ত হয়েছিলেন।


সুনান নাসাঈ অঃ→সালাত আরম্ভ করা বাব→কত অঙ্গের উপর সিজদা ? হাঃ-১০৯৩

ইব্‌ন আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আদিষ্ট হয়েছেন সাত অঙ্গের উপর সিজদা করতে। আর তাঁর কাপড় ও চুল একত্র না করতে।


জামে' আত-তিরমিজি অঃ→সালাত (নামায) বাব→সাত অঙ্গের সমন্বয়ে সাজদাহ্ করা হাঃ-২৭৩

ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আদিষ্ট হয়েছেন সাত অঙ্গের সমন্বয়ে সাজদাহ্ করতে এবং (নামাযের মধ্যে) চুল ও কাপড় না গোছাতে। সহীহ্। ইবনু মাজাহ-(৮৮৪), বুখারী ও মুসলিম।


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...