সহিহ মুসলিম অঃ->সালাত বাব->ফাজরের সলাতের কিরাআত হাঃ-৯২০

উম্মুল ফায্‌ল বিনতু হারিস (রাঃ) -এর সূত্রে থেকে বর্নিতঃ

তিনি ‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) -কে “ওয়াল মুরসালা-তি ‘উরফান” (সূরাহ মুরসলাত ) পাঠ করতে শুনলেন। তিনি (উম্মু ফায্‌ল) বললেন, হে বৎস! তুমি এ সূরাহ্‌ পাঠ করে আমাকে স্মরণ করিয়ে দিলে যে, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর কাছে সর্বশেষ যে সূরাটি শুনেছি তা ছিল এ সূরাহ্‌ (সূরাহ্‌ মুরসলাত )। তিনি এটা মাগরিবের সলাতে পড়েছিলেন। (ই.ফা. ৯১৫. ই.সে. ৯২৭)


সুনানে আবু দাউদ অঃ->সালাত (নামায) বাব->মাগরিব সলাতে ক্বিরাআতের পরিমাণ হাঃ-৮১০

ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, একবার উম্মুল ফাদল বিনতুল হারিস (রাঃ) তাঁকে “ওয়াল মুরসালাতি ‘উরফা” শীর্ষক সূরাহ পড়তে শুনে বললেন, হে বৎস! তুমি এ সূরাহ পাঠ করে আমাকে স্মরণ করিয়ে দিলে যে, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সর্বশেষ মাগরিব সলাতে এ সূরাহ পড়তে শুনেছি। সহীহঃ বুখারী ও মুসলিম।