সহিহ বুখারী অঃ->আযান বাব->যুহরের সালাতে কিরাআত পড়া । হাঃ-৭৫৯

আবূ ক্বাতাদাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যুহরের প্রথম দু’ রাক’আতে সূরা ফাতিহার সঙ্গে আরও দু’টি সূরা পাঠ করতেন। প্রথম রাক’আতে দীর্ঘ করতেন এবং দ্বিতীয় রাক’আত সংক্ষেপ করতেন। কখনো কোন আয়াত শুনিয়ে পড়তেন। ‘আসরের সালাতেও তিনি সূরা ফাতিহার সাথে অন্য দু’টি সূরা পড়তেন। প্রথম রাক’আত দীর্ঘ করতেন। ফজরের প্রথম রাক’আতও তিনি দীর্ঘ করতেন এবং দ্বিতীয় রাক’আতে সংক্ষেপ করতেন।


সহিহ বুখারী অঃ->আযান বাব->ইমাম আয়াত শুনিয়ে পাঠ করলে । হাঃ-৭৭৮

আবূ কাতাদা (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যুহর ও আসরের সালাতের প্রথম দু’রাক‘আতে সূরা ফাতিহার সাথে আরেকটি সূরা পড়তেন। কখনো কোন কোন আয়াত আমাদের শুনিয়ে পড়তেন এবং তিনি প্রথম রাক‘আতে কিরাআত দীর্ঘ করতেন।


সহিহ মুসলিম অঃ->সালাত বাব->যুহ্‌র ও ‘আস্‌র-এর সলাতের কিরাআত হাঃ-৮৯৯

আবূ কাতাদাহ্‌ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদের সাথে নিয়ে সলাত আদায় করতেন। তিনি যুহর ও ‘আস্‌রের প্রথম দু’রাক’আতে সূরাহ্‌ আল ফাতিহাহ্‌ এবং এর সাথে আরো দু’টি সুরাহ্‌ পাঠ করতেন। কখনো কখনো তিনি আমাদেরকে শুনিয়ে আয়াত পাঠ করতেন। তিনি যুহরের প্রথম রাক’আত দীর্ঘ করতেন এবং দ্বিতীয় রাক’আত সংক্ষিপ্ত করতেন। ফাজরের সলাতেও তিনি এরূপ করতেন। (ই. ফা. ৮৯৪, ই. সে. ৯০৬)


সহিহ মুসলিম অঃ->সালাত বাব->যুহ্‌র ও ‘আস্‌র-এর সলাতের কিরাআত হাঃ-৯০০

‘আবদুল্লাহ ইবনু আবূ কাতাদাহ্‌ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যুহর ও ‘আস্‌রের দু’রাক’আতে সূরাহ্ আল ফাতিহার সাথে একটি করে সূরাহ্‌ পাঠ করতেন। তিনি কখনো কখনো আমাদেরকে শুনিয়ে আয়াত পাঠ করতেন। আর শেষের দু’রাক’আত তিনি কেবল সূরাহ্‌ ফাতিহাই পাঠ করতেন। (ই. ফা. ৮৯৫, ই. সে. ৯০৭)


সুনানে ইবনে মাজাহ অঃ->সালাত আদায় করা ও তার নিয়ম কানুন বাব->যোহর ও আসর সলাতে কখনো সশব্দে কুরআন তিলাওয়াত। হাঃ-৮২৯

আবূ কাতাদাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদেরসহ যোহরের সালাত পড়াকালে প্রথম দু’রাকাআতে কখনো কখনো আমাদের শুনিয়ে কিরাআত পাঠ করতেন। [৮২৭]


সুনান নাসাঈ অঃ->সালাত আরম্ভ করা বাব->জোহরের দ্বিতীয় রাকআতে কিয়াম সংক্ষিপ্ত করা হাঃ-৯৭৬

আবু কাতাদা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন : রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদের নিয়ে জোহরের সালাত আদায় করতেন। প্রথম দু’রাকাআতে আমাদের কখনো কখনো কিরাআত শুনাতেন। তিনি প্রথম রাকআত লম্বা করতে আর দ্বিতীয় রাকআত সংক্ষিপ্ত করতেন। তিনি ফজরের সালাতেও এরূপ করতেন। প্রথম রাকআত লম্বা করতে আর দ্বিতীয় রাকআত সংক্ষিপ্ত করতেন। আর তিনি আসরের সালাতের প্রথম দু’রাকআত আমাদের সাথে নিয়ে এমনভাবে আদায় করতেন যে, প্রথম রাকআত লম্বা করতেন এবং দ্বিতীয় রাকআত সংক্ষিপ্ত করতেন।


সুনান নাসাঈ অঃ->সালাত আরম্ভ করা বাব->জোহরের সালাতে প্রথম দু’রাকা‘আতে কিরাআত হাঃ-৯৭৭

আবু কাতাদা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জোহর এবং আসরের সালাতের প্রথম দু’রাকা‘আতে সূরা ফাতিহা এবং অন্য দু’টি সূরা আর শেষের দু’রাকা‘আতে শুধু সূরা ফাতিহা পাঠ করতেন। আর কোন সময় আমাদের কিরাআত শুনাতেন। আর তিনি জোহরের প্রথম রাকা‘আত লম্বা করতেন। [১]


সুনান নাসাঈ অঃ->সালাত আরম্ভ করা বাব->জোহরের সালাতে প্রথম দু’রাকা‘আতে কিরাআত হাঃ-৯৭৮

আবু কাতাদা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জোহর এবং আসরের প্রথম দু’রাকআতে সূরা ফাতিহা এবং অন্য দু’টি সূরা পাঠ করতেন। আর কোন কোন সময় আমাদের আয়াত শুনাতেন। তিনি জোহরেরর প্রথম রাকআত লম্বা করতেন আর দ্বিতীয় রাকআত সংক্ষিপ্ত করতেন। তিনি এরূপ করতেন ফজরের সালাতেও।