সুনানে আবু দাউদ অঃ->পবিত্রতা অর্জন বাব->ঋতুবতী স্ত্রীর সাথে একত্রে আহার ও মেলামেশা করা হাঃ-২৬০

'আয়িশাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমার হায়িয অবস্থায় আমার কোলে মাথা রেখে কুরআন তিলাওয়াত করতেন। সহীহঃ বুখারী ও মুসলিম।


সুনানে ইবনে মাজাহ অঃ->পবিত্রতা ও তার সুন্নাতসমূহ বাব->হায়িদগ্রস্ত নারীর মাসজিদ থেকে কিছু নেয়া হাঃ-৬৩৪

আয়িশাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি হায়িদগ্রস্ত থাকাকালে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর মাথা আমার কোলে রেখে কুরআন তিলাওয়াত করতেন। [৬৩১]