সুনান নাসাঈ অঃ->সালাতের ওয়াক্তসমূহ বাব->যথাসময়ে সালাত আদায় করার ফযীলত হাঃ-৬১০

আবদুল্লাহ (ইব্‌ন মাসঊদ) (রাঃ থেকে বর্নিতঃ

তিনি বলেন : আমি রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে জিজ্ঞাসা করলাম, কোন আমলটি আল্লাহ্‌র নিকট অধিক প্রিয়? তিনি বলেন : যথাসময়ে সালাত আদায় করা, মা-বাপের সাথে সদ্ব্যবহার করা, আল্লাহ্‌র রাস্তায় জিহাদ করা।


সুনান নাসাঈ অঃ->সালাতের ওয়াক্তসমূহ বাব->যথাসময়ে সালাত আদায় করার ফযীলত হাঃ-৬১১

আবদুল্লাহ (ইব্‌ন মাসঊদ) (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন : আমি রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে জিজ্ঞাসা করলাম : কোন আমলটি আল্লাহ্‌র নিকট অধিক প্রিয়? তিনি বলেন : যথাসময়ে সালাত আদায় করা, মা-বাপের সাথে সদ্ব্যবহার করা, আল্লাহ্‌র রাস্তায় জিহাদ করা।