সহিহ মুসলিম অঃ->তাকদীর বাব->আদাম (‘আঃ) ও মূসা (‘আঃ)-এর বাক-বিতণ্ডা হাঃ-৬৬৩৮

আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আদাম (‘আঃ) ও মূসা (‘আঃ) বাদানুবাদ করেন। তখন মূসা (‘আঃ) তাকে বললেন, আপনি তো সে আদাম (‘আঃ) যাকে তাঁর ভুলে জান্নাত হতে বের করে দিয়েছে। এরপর আদাম (‘আঃ) তাকে বললেন, আপনি তো সে মূসা (‘আঃ) আল্লাহ তা‘আলা যাকে তাঁর রিসালাত ও কথা বলার জন্যে বাছাই করেছেন। তারপরও তুমি আমাকে তিরস্কার করছ, এমন একটি ব্যাপারে, যা আমার জন্মের আগে আমার উপর ভাগ্যলিপিতে নির্ধারিত হয়েছিল। পরিশেষে আদাম (‘আঃ) মূসা (‘আঃ)-এর উপর জয়ী হলেন। (ই.ফা. ৬৫০৪, ই.সে. ৬৫৫৫)