আবূ বকর ঈসা ইব্ন তাহমান (রাঃ) থেকে বর্নিতঃ
আমি আনাস ইব্ন মালিক (রাঃ)-কে বলতে শুনেছি, যয়নব বিনত যাহা্স (রাঃ) রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর অন্যান্য বিবিদের উপর গর্ব করে বলতেন: আল্লাহ্ তা’আলা আমাকে বিবাহ দিয়েছেন আসমানে। আর তার ব্যাপারেই পর্দার আয়াত অবতীর্ণ হয়েছে।