আবদুল্লাহ্ ইব্নু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কসম ছিল وَمُقَلِّبِ الْقُلُوبِ বাক্য দ্বারা। অর্থাৎ অন্তরের পরিবর্তনকারীর কসম। [৬৬১৭] (আধুনিক প্রকাশনী- ৬১৬৬, ইসলামিক ফাউন্ডেশন- ৬১৭৪)
ইব্ন উমর (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন : রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যা বলে শপথ করতেন, তা ছিল [আরবি] [না, অন্তরসমূহকে পরিবর্তনকারীর শপথ]।
সালিম (রহঃ) থেকে বর্নিতঃ
তাঁর পিতা হতে বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যা দ্বারা শপথ করতেন তা ছিল [আরবি] [না, যিনি অন্তরসমূহকে ঘুরিয়ে দেন, তাঁর শপথ]।
ইবনু ‘উমার (রা:) থেকে বর্নিতঃ
তিনি বলেন, অধিকাংশ সময় রাসূলুল্লাহ(সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এভাবে শপথ করতেনঃ “লা ওয়া মুকাল্লিবিল কুলূব”। সহীহঃ যিলালুল জান্নাহ (২৩৬)।
সালিম ইবনু আবদুল্লাহ (রহঃ) হতে তার বাবার সূত্র থেকে বর্নিতঃ
তিনি (আবদুল্লাহ) বলেন, বেশির ভাগ সময় রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এভাবে শপথ করতেনঃ ‘লা ওয়া মুকাল্লিবিল কুলূবি” (না! অন্তরসমূহের পরিবর্তনকারীর শপথ!)। সহীহ্, ইবনু মা-জাহ (২০৯২), বুখারী
ইবনু উমার (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর অধিকাংশ শপথ ছিলঃ না, অন্তরসমূহের পরিবর্তনকারীর শপথ! [২০৯২]