সহিহ বুখারী অঃ->আচার-ব্যবহার বাব->ধৈর্যধারণ ও কষ্ট দেয়া। আল্লাহ্‌র বাণীঃ নিশ্চয়ই ধৈর্যশীলদের অগণিত প্রতিদান দেয়া হবে। (সূরাহ আয্‌-যুমার ৩৯/১০) হাঃ-৬০৯৯

আবূ মূসা (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ কষ্টদায়ক কথা শোনার পর আল্লাহ তা’আলার চেয়ে বেশি ধৈর্যধারণকারী কেউ বা কোন কিছুই নেই। লোকেরা তাঁর জন্য সন্তান সাব্যস্ত করে, এরপরেও তিনি তাদের বিপদ মুক্ত রাখেন এবং রিয্‌ক দান করেন। [৭৩৭৮; মুসলিম ৫০/৯, হাঃ ২৮০৪, আহমাদ ১৯৫৪৪] আধুনিক প্রকাশনী- ৫৬৬০, ইসলামিক ফাউন্ডেশন- ৫৫৫৬)


সহিহ মুসলিম অঃ->‘ইল্‌ম বাব->ইয়াহূদী-খ্রিস্টানদের আদর্শ অনুকরণ হাঃ-৬৬৭৫

যায়দ ইবনু আসলাম (রহঃ) থেকে বর্নিতঃ

যায়দ ইবনু আসলাম (রহঃ) হতে আমাদের কিছু সংখ্যক সহাবা (রাঃ) এ সূত্রে তার হুবহু হাদীস বর্ণনা করেছেন। (ই. ফা. ৬৫৩৯, ই. সে. ৬৫৯২)