সহিহ বুখারী অঃ->আহকাম বাব->রাষ্ট্রের প্রধান কিভাবে জনগণের নিকট হতে বায়’আত গ্রহণ করবেন। হাঃ-৭২০৩

আবদুল্লাহ্‌ ইব্‌নু দীনার (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, লোকেরা যখন ‘আবদুল মালিকের খিলাফাতের বিষয়ে একমত হল, তখন আমি ইব্‌নু ‘উমর (রাঃ) এর কাছে হাজির ছিলাম। তিনি পত্র লিখলেন যে, আমি আল্লাহ্‌ ও তাঁর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সুন্নাত অনুসারে আল্লাহ্‌র বান্দা, আমীরুল মু’মিনীন ‘আবদুল মালিকের কথা যথাসাধ্য শোনার ও মেনে চলার অঙ্গীকার করছি। আমার ছেলেরাও তেমনি অঙ্গীকার করছে। (আধুনিক প্রকাশনী- ৬৬৯৭, ইসলামিক ফাউন্ডেশন- ৬৭১০)


সহিহ বুখারী অঃ->আহকাম বাব->রাষ্ট্রের প্রধান কিভাবে জনগণের নিকট হতে বায়’আত গ্রহণ করবেন। হাঃ-৭২০৫

আবদুল্লাহ ইব্‌নু দীনার (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, যখন লোকেরা ‘আবদুল মালিকের নিকট বায়’আত নিল, তখন ‘আবদুল্লাহ্‌ ইব্‌নু ‘উমর (রাঃ) তার কাছে চিঠি লিখলেন- আল্লাহ্‌র বান্দা, মু’মিনদের নেতা আবদুল মালিকের প্রতি, আমি আমার সাধ্য মোতাবেক আল্লাহ্‌ ও তাঁর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সুন্নাত অনুযায়ী তাঁর কথা শোনা ও তাকে মেনে চলার অঙ্গীকার করছি আর আমার ছেলেরাও তেমনি অঙ্গীকার করছে। (আধুনিক প্রকাশনী- ৬৬৯৯, ইসলামিক ফাউন্ডেশন- ৬৭১২)