সহিহ বুখারী অঃ→আযান বাব→পুরুষদের পিছনে নারীদের সালাত। হাঃ-৮৭১

আনাস (ইব্‌নু মালিক) (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) উম্মু সুলাইম (রাঃ)-এর ঘরে সালাত আদায় করেন। আমি এবং একটি ইয়াতীম তাঁর পিছনে দাড়ালাম আর উম্মু সুলাইম (রাঃ) আমাদের পিছনে দাঁড়ালেন।


সহিহ বুখারী অঃ→আযান বাব→পুরুষদের পিছনে মহিলাদের সালাত আদায়। হাঃ-৮৭৪

আনাস (ইব্‌নু মালিক) (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) উম্মু সুলাইম (রাঃ)-এর ঘরে সালাত আদায় করেন। আমি এবং একটি ইয়াতীম তাঁর পিছনে দাঁড়ালাম আর উম্মু সুলাইম (রাঃ) আমাদের পিছনে দাঁড়ালেন।


সুনান নাসাঈ অঃ→ইমামত বাব→কাতারের পেছনে একাকী সালাত আদায়কারী হাঃ-৮৬৯

ইসহাক ইব্‌ন আবদুল্লাহ (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আমি আনাস (রাঃ)–কে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদের ঘরে আসলেন। আমি এবং আমাদের এক ইয়াতীম তাঁর পেছনে সালাত আদায় করলাম। আর উম্মে সুলায়ম আমাদের পেছনে সালাত আদায় করলেন।


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...