সহিহ বুখারী অঃ->সাওম বাব->‘আশুরার দিনে সওম করা । হাঃ-২০০৭

সালামাহ ইব্‌নু আকওয়া (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আসলাম গোত্রের এক ব্যক্তিকে লোকজনের মধ্যে এ মর্মে ঘোষণা দিতে আদেশ করলেন যে, যে ব্যক্তি খেয়েছে, সে যেন দিনের বাকি অংশে সওম পালন করে, আর যে খায়নি, সেও যেন সওম পালন করে। কেননা আজকের দিন ‘আশূরার দিন।


সুনান নাসাঈ অঃ->সাওম (রোযা) বাব->রাত্রে সাওমের নিয়্যত না করলে পরবর্তী দিনের নফল সাওম (রোযা) পালন হবে কি? হাঃ-২৩২১

সালামা (রাঃ) থেকে বর্নিতঃ

রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এক ব্যক্তিকে বলেছিলেন, তুমি আশুরার দিন ঘোষণা করে দাওঃ যে ব্যক্তি না খেয়ে থাকে আর যে ব্যক্তি এখনো কিছু খায়নি সে যেন সাওম (রোযা) পালন করে।১