সহিহ বুখারী অঃ->মাগাযী বাব->হুদাইবিয়াহ্‌র যুদ্ধ। হাঃ-৪১৬৯

ইয়াযীদ ইবনু আবূ ‘উবায়দ (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি সালামাহ ইবনু আকওয়া’ (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, হুদাইবিয়াহ্‌র দিন আপনারা কোন্‌ জিনিসের উপর রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট বাই’আত করেছিলেন। তিনি বললেন, মৃত্যুর উপর। [২৯৬০] (আ.প্র. ৩৮৫৪, ই.ফা. ৩৮৫৭)


সহিহ মুসলিম অঃ->প্রশাসন ও নেতৃত্ব বাব->যুদ্ধের অভিপ্রায়কালে ইমাম কর্তৃক সেনাদলের বাই’আত গ্রহন উত্তম এবং বৃক্ষতলে বাই’আতে রিযওয়ান প্রসঙ্গ হাঃ-৪৭১৬

ইয়াযীদ ইবনু আবূ ‘উবায়দ (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি সালামাহ (রাঃ) কে জিজ্ঞেস করলাম, হুদাইবিয়ার দিন আপনারা রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর হাতে কিসের শপথ গ্রহণ করেছিলেন? তিনি বললেন, মৃত্যুর। (ই.ফা. ৪৬৬৯, ই.সে. ৪৬৭১)


সুনান নাসাঈ অঃ->বায়‘আত বাব->মৃত্যুর উপর বায়‘আত হাঃ-৪১৫৯

ইয়াযীদ ইব্‌ন আবূ উবায়দ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি সালামা ইব্‌ন আকওয়া (রাঃ)-এর নিকট জিজ্ঞাসা করলাম, আপনারা হুদায়বিয়ার দিনে রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট কোন কথার উপর বায়‘য়াত গ্রহন করেছিলেন? তিনি বলেনঃ মৃত্যুর উপর।


জামে' আত-তিরমিজি অঃ->যুদ্ধাভিযান বাব->রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর শপথের বর্ণনা হাঃ-১৫৯২

ইয়াযীদ ইবনু আবূ উবাইদ (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, সালামা ইবনুল আকওয়া (রাঃ)-কে আমি প্রশ্ন করলামঃ হুদাইবিয়ার দিন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট আপনারা কি বিষয়ে শপথ করেছিলেন? তিনি বললেন, মৃত্যুর শপথ করেছিলাম (যে পর্যন্ত জীবন থাকবে যুদ্ধ করতে থাকব, পালিয়ে যাবো না)। সহীহ্‌, নাসা-ঈ