সহিহ মুসলিম অঃ->প্রশাসন ও নেতৃত্ব বাব->মুহাজিরের জন্য স্বদেশে বসবাসের উদ্দেশে ফিরে আসা নিষিদ্ধ হাঃ-৪৭১৯

সালামাহ্‌ ইবনু আকওয়া’ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি একদা হাজ্জাজের দরবারে উপনীত হলেন। সে বলল, হে আকওয়া’র পুত্র! তুমি কি ধর্মত্যাগী (মুরতাদ) হয়ে মরুবাস শুরু করেছো? তিনি বললেন, না; বরং রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-ই আমাকে মরুবাসের (বেদুঈনের জীবন-যাপনের) অনুমতি দিয়েছেন। (ই.ফা. ৪৬৭২, ই.সে. ৪৬৭৪)


সুনান নাসাঈ অঃ->বায়‘আত বাব->হিজরতের পর পুনরায় বেদুঈন জীবনে ফিরে যাওয়া হাঃ-৪১৮৬

সালামা ইবনে আকওয়া (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি হাজ্জাজের নিকট উপস্থিত হলে হাজ্জাজ বলেনঃ হে ইবনে আকওয়া! তুমি কি পিছনে ফিরে গেছ? তিনি আরও কিছু বললেন, যার অর্থ হলো, তুমি মদীনা ছেড়ে মরুপল্লীতে চলে গেছ। তিনি বললেনঃ রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে মরুপল্লীতে যাওয়ার অনুমতি দিয়েছেন।