সহিহ বুখারী অঃ->আযান বাব->ইমামের দাঁড়ানো পর্যন্ত মানুষের অপেক্ষা । হাঃ-৮৬৮

আবূ কাতাদা আনসারী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আমি সালাতে দাঁড়িয়ে তা দীর্ঘায়িত করব বলে ইচ্ছা করি, অতঃপর শিশুর কান্না শুনতে পেয়ে আমি সালাত সংক্ষিপ্ত করি এ আশংকায় যে, তার মা কষ্ট পাবে।

সুনানে আবু দাউদ অঃ->সালাত (নামায) বাব->কোনো অনিবার্য কারনে সলাত সংক্ষেপ করা হাঃ-৭৮৯

‘আবদুল্লাহ ইবনু আবূ ক্বাতাদা্হ (রহঃ) হতে তার পিতার থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, আমি কখনো সলাত দীর্ঘায়িত করতে চাই, কিন্তু শিশুর কান্নার আওয়াজ শুনে তার মায়ের কষ্টৈর কথা চিন্তা করে সলাত সংক্ষেপ করি। সহীহঃ বুখারী।

সুনানে ইবনে মাজাহ অঃ->সালাত আদায় করা ও তার নিয়ম কানুন বাব->উদ্ভূত পরিস্থিতির কারণে ইমামের সালাত সংক্ষিপ্ত করা। হাঃ-৯৯১

আবূ কাতাদাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, নিশ্চয় আমি সলাতে দাঁড়িয়ে তা দীর্ঘায়িত করার ইচ্ছা করি। কিন্তু আমি শিশুর কান্না শুনতে পেয়ে সালাত সংক্ষিপ্ত করি, তার মায়ের কষ্ট হওয়ার আশংকায়। [৯৯১]

সুনানে ইবনে মাজাহ অঃ->আহার ও তার শিষ্টাচার বাব->আহার করার পূর্বে উযু করা হাঃ-৩২৬১

আবূ হুরায়রাহ (রাঃ) থেকে বর্নিতঃ

আবূ হুরায়রাহ (রাঃ) কর্তৃক রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট থেকে বর্ণিত। তিনি পায়খানা থেকে বেরিয়ে আসলে তাঁর জন্য খাবার পেশ করা হলো। এক ব্যক্তি বললো, হে আল্লাহ্‌র রাসূল! আমি কি আপনার জন্য উযুর পানি নিয়ে আসব না? তিনি বলেনঃ আমি কি নামায পড়তে চাচ্ছি? [৩২৬১]

সুনান নাসাঈ অঃ->ইমামত বাব->ইমাম কর্তৃক সালাত সহজ করা হাঃ-৮২৫

আবূ কাতাদা (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ আমি সালাতে দাঁড়ালে শিশুর ক্রন্দন শুনতে পাই। তখন আমি সালাত সংক্ষেপ করি, পাছে তার মাকে কষ্ট দিয়ে ফেলি।