জামে' আত-তিরমিজি অঃ->কলহ ও বিপর্যয় বাব->(বিগত বছরের তুলনায় আগত বছর নিকৃষ্টতর হবে ) হাঃ-২২০৬

যুবাইর ইবনু আদী (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমরা কয়েকজন আনাস ইবনু মালিক (রাঃ)এর কাছে এসে তার নিকট অভিযোগ করলাম আমাদের উপর হাজ্জাজের পক্ষ হতে যে জুলুম-নির্যাতন চলছিল সে প্রসঙ্গে। তিনি বললেন, তোমাদের প্রতিটি বছর বিগত বছর অপেক্ষা নিকৃষ্টতর হবে, যতক্ষণ না তোমরা তোমাদের প্রভুর সাথে মিলিত হও। এ কথা আমি তোমাদের নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-র নিকট শুনেছি। সহীহ্, সহীহাহ (১/১০,১২১৮),বুখারী।