সহিহ বুখারী অঃ->মর্যাদা ও বৈশিষ্ট্য বাব->ইসলামে নবুওয়াতের নিদর্শনাবলী। হাঃ-৩৬০৫

আহমদ ইবন মুহাম্মাদ মাক্কী (রহঃ).... সাঈদ উমাব্বী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, একদা আমি আবূ হুরায়রা (রাঃ) এবং মারওয়ান (রাঃ) -এর নিকট ছিলাম। আবূ হুরায়রা (রাঃ) বলতে লাগলেন, আমি সত্যবাদী ও বিশ্বস্ত নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে বলতে শুনেছি, আমার উম্মাতের ধ্বংস কুরাইশের কতকগুলি অল্প বয়স্ক যুবকের হাতে এবং মারওয়ান বললেন, অল্প বয়স্ক ছেলেদের হাতে। আবূ হুরায়রা (রাঃ) বলেন, তুমি শুনতে চাইলে তাদের নামও বলতে পারি, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক।