সহিহ বুখারী অঃ→আযান বাব→নিজের সালাত আদায় করার পর অন্য লোকের ইমামাত করা। হাঃ-৭১১

জাবির (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, মু’আয (রাঃ) নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে সালাত আদায় করে নিজ গোত্রে ফিরে গিয়ে তাদের ইমামাত করতেন।


সুনানে আবু দাউদ অঃ→সালাত (নামায) বাব→কোন ব্যক্তি একবার জামা’আতে সলাত আদায়ের পর আবার ঐ সলাতে ইমামতি করা হাঃ-৬০০

‘আমর ইবনু দীনার থেকে বর্নিতঃ

তিনি জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ) কে বলতে শুনেছেন, মু’আয ইবনু জাবাল (রাঃ) নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সাথে সলাত আদায়ের পর সেখান থেকে ফিরে এসে তিনি পুনরায় নিজ ক্বওমের ইমামতি করতেন। সহীহঃ বুখারী ও মুসলিম


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...