সহিহ বুখারী অঃ→যাকাত বাব→এমন ফল বা গাছ (ফলসহ) অথবা (ফসল সহ) জমি, কিংবা শুধু (জমির) ফসল বিক্রয় করা, যেগুলোর উপর যাকাত বা ‘উশর ফরয হয়েছে, অতঃপর ঐ যাকাত বা ‘উশর অন্য ফল বা ফসল দ্বারা আদায় করা বা এমন ধরনের ফল বিক্রয় করা যেগুলোর উপর সদকা ফরয হয়নি। হাঃ-১৪৮৮

আনাস ইব্‌নু মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) রং ধরার আগে ফল বিক্রি করতে নিষেধ করেছেন। বর্ণনাকারী বলেন, - এর অর্থ লালচে হওয়া।


সহিহ বুখারী অঃ→ক্রয়-বিক্রয় বাব→ধোঁকাপূর্ণ দালালী এবং এরূপ ক্রয়-বিক্রয় অবৈধ হওয়ার মতামত হাঃ-২১৪২

ইবনু ‘উমর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) প্রতারণামূলক দালালী হতে নিষেধ করেছেন। (৬৯৬৩, মুসলিম ২১/৪, হাঃ ১৫১৬) (আ.প্র. ১৯৯৪, ই.ফা. ২০০৯)


সহিহ মুসলিম অঃ→ক্রয়-বিক্রয় বাব→কোন ভাইয়ের কেনা-বেচার সময় তার মূল্যের চেয়ে বেশী মূল্য বলা, কেউ কোন বস্তু কেনার জন্য দরাদরি করছে তার উপরে দরাদরি করা, ক্রয় করার ইচ্ছা ছাড়াই মূল্য বাড়ানোর উদ্দেশ্যে দাম বলা এবং বেশী দেখানোর জন্যে ওলানে দুধ জমা করা হারাম হাঃ-৩৭১০

ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

ক্রয় করার ইচ্ছা ছাড়া মূল্য বাড়ানোর উদ্দেশে মূল্য বলতে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বারণ করেছেন। (ই.ফা. ৩৬৭৬, ই.সে. ৩৬৭৬)


সহিহ মুসলিম অঃ→মুসাকাহ (পানি সেচের বিনিময়ে ফসলের একটি অংশ প্রদান) বাব→কুকুর হত্যার আদেশ ও তা রহিত হওয়ার বর্ণনা এবং শিকার করা অথবা ক্ষেত পাহারা বা জীবজন্তু পাহারা বা এ জাতীয় কোন কাজের উদ্দেশ্য ব্যতীত কুকুর পালন করা হারাম হওয়ার বর্ণনা হাঃ-৩৯০৮

ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কুকুর হত্যা করার জন্যে নির্দেশ দিয়েছেন। (ই. ফা. ৩৮৭১, ই. সে. ৩৮৭০)


সুনান নাসাঈ অঃ→নিকাহ্‌ বাব→শিগার (পদ্ধতির বিবাহ )১ হাঃ-৩৩৩৪

ইব্‌ন উমর (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ‘শিগার’ করতে নিষেধ করেছেন।


সুনান নাসাঈ অঃ→শিকার ও যবেহকৃত জন্তু বাব→কুকুর হত্যার নির্দেশ হাঃ-৪২৭৭

ইব্‌ন উমর (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কুকুর মারার নির্দেশ দেন, যেগুলো বাদ দিয়েছেন, তা ব্যতীত।


সুনান নাসাঈ অঃ→ক্রয়-বিক্রয় বাব→বহিরাগত লোকের পণ্য খরিদের জন্য অগ্রসর হওয়া হাঃ-৪৪৯৮

ইব্‌ন উমর (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বহিরাগত আমদানীকারকের সাথে শহরের বাইরে গিয়ে সাক্ষাত করতে নিষেধ করেছেন।


সুনান নাসাঈ অঃ→ক্রয়-বিক্রয় বাব→দালালী করা হাঃ-৪৫০৫

ইব্‌ন উমর (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)(দাম বাড়ানোর উদ্দেশ্যে) দালালী করতে নিষেধ করেছেন।


সুনান নাসাঈ অঃ→ক্রয়-বিক্রয় বাব→‘ওয়ালা’ বিক্রয় হাঃ-৪৬৫৮

ইব্‌ন উমর (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ‘ওয়ালা’ বিক্রয় বা হেবা করতে নিষেধ করেছেন।


সুনানে আবু দাউদ অঃ→বিতর সালাত বাব→তারতীলের সাথে কুরআন তিলাওয়াত পছন্দনীয় হাঃ-১৪৭০

সা‘দ (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত।


সুনানে আবু দাউদ অঃ→ব্যবসা-বাণিজ্য বাব→ধোঁকাপূর্ণ ক্রয়-বিক্রয় হাঃ-৩৩৮০

আবদুল্লাহ ইবনু উমার (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) পশুর পেটের বাচ্চার বাচ্চা বিক্রি করতে নিষেধ করেছেন। সহীহ : ইবনু মাজাহ (২১৭৯)।


সুনানে ইবনে মাজাহ অঃ→ব্যবসা-বাণিজ্য বাব→পণ্য বাজারে পৌঁছার পূর্বেই পথিমধ্যে এগিয়ে গিয়ে তা ক্রয় করা নিষেধ। হাঃ-২১৭৯

ইবনু উমার (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বাজারের বাইরে গিয়ে পণ্যবাহীদের সাথে সাক্ষাত করতে নিষেধ করেছেন। [২১৭৯]


সুনানে ইবনে মাজাহ অঃ→শিকার বাব→শিকারী কুকুর ও ক্ষেত পাহারার কুকুর ব্যতীত অন্যান্য কুকুর নিধন সম্পর্কে হাঃ-৩২০২

ইবনু উমার (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কুকুর হত্যার নির্দেশ দেন। [৩২০২]


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...