কায়স (রাঃ) থেকে বর্নিতঃ
কায়স (রাঃ) বলেন, আমি সা’ঈদ ইব্নু যায়দ ইব্নু ‘আমর ইব্নু নুফায়ল (রাঃ) - কে কুফার মসজিদে বলতে শুনেছি যে, তিনি বলেন, আল্লাহর শপথ, ‘উমরের ইসলাম গ্রহনের আগে আমার ইসলাম গ্রহনের কারণে তাঁর হাতে আমাকে বন্দী হতে দেখেছি। তোমরা ‘উসমান (রাঃ) এর সাথে যে আচরণ করলে এ কারণে যদি উহুদ পাহাড় বিদীর্ণ হয়ে যায় তবে তা হওয়া ঠিকই হবে। (আধুনিক প্রকাশনীঃ ৩৫৭৫, ইসলামী ফাউন্ডেশনঃ ৩৫৮০)
কাইস (রহঃ) থেকে বর্নিতঃ
কাইস (রহঃ) বলেন, আমি সা’ঈদ ইব্নু যায়দ (রাঃ) - কে তাঁর গোত্রকে লক্ষ্য করে একথা বলতে শুনেছি যে, আমি দেখেছি ‘উমার (রাঃ) আমাকে এবং তার বোন ফাতিমাকে ইসলাম গ্রহন করার কারণে বেঁধে রেখেছেন। তখন তিনি ইসলাম গ্রহন করেননি। তোমরা ‘উসমান (রাঃ) - এর সাথে যে অসদাচারণ করেছ তার কারণে যদি উহুদ পাহাড় বিদীর্ণ হয় তবে তা হওয়াটাই স্বাভাবিক। (আধুনিক প্রকাশনীঃ ৩৫৮০, ইসলামী ফাউন্ডেশনঃ ৩৫৮৫)