সুনানে আবু দাউদ অঃ->সালাত (নামায) বাব->ইমামতির অধিক যোগ্য কে? হাঃ-৫৮৮

ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, মাদীনাহতে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর আগমনের পূর্বেই মুহাজিরদের প্রথম দলটি মদিনায় ‘আল-উসবাহ্‌’ নামক স্থানে অবতরণ করলে আবূ হুযাইফাহ্‌ (রাঃ)-এর মুক্ত দাস সালিম (রাঃ) তাদের ইমামতি করেন। তিনি ছিলেন তাদের মধ্যে কুরআনকে সর্বাধিক হিফ্‌যকারী। সহীহঃ বুখারী। হায়সাম বলেন, তাদের মধ্যে ‘উমার ইবনুল খাত্তাব ও আবূ সালামাহ্‌ ইবনু ‘আবদুল আসাদ (রাঃ)-ও ছিলেন। সহীহঃ অনুরূপ বুখারী।