সহিহ বুখারী অঃ->আকাঙ্ক্ষা বাব->(আরবি) ‘যদি’ শব্দটি কতটা বৈধ। হাঃ-৭২৩৮

কাসিম ইব্‌নু মুহাম্মদ (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, ইব্‌নু ‘আব্বাস (রাঃ) দু’জন লি’আনকারীর বিষয়ে বর্ণনা করলেন। তখন ‘আবদুল্লাহ্ ইব্‌নু শাদ্দাদ বললেন, এটা কি সেই স্ত্রীলোক যার সম্পর্কে রসূলল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছিলেন, বিনা প্রমাণে যদি কোন মহিলাকে রজম (প্রস্তরাঘাতে মৃত্যুদণ্ড দান) করতাম? তিনি বললেন, না, সে মহিলাটি প্রকাশ্যে অশ্লীল কাজ করেছিল।(আধুনিক প্রকাশনী- ৬৭৩১, ইসলামিক ফাউন্ডেশন- ৬৭৪৪)