সহিহ মুসলিম অঃ->ক্রয়-বিক্রয় বাব->ক্রয় করা জিনিস আপন আয়ত্বে নেয়ার পূর্বে বিক্রি করলে বাতিল হবে হাঃ-৩৭৩৮

ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সময়ে আন্দাজ করে খাদ্যদ্রব্য ক্রয় করে স্থান বদল করার পূর্বে বিক্রি করলে লোকদের শাস্তি দেয়া হত। (ই.ফা.৩৭০৩, ই.সে. ৩৭০৩)


সুনানে আবু দাউদ অঃ->ইজারা (ভাড়া ও শ্রম বিক্রয়) বাব->হস্তগত করার আগে খাদ্যশস্য বিক্রয় হাঃ-৩৪৯৮

ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, খাদ্যশস্যের স্তুপ ক্রয় করে তা নিজের গন্তব্য স্হানে পৌঁছানোর অগে বিক্রির অপরাধে রাসূলুল্লাহর (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যুগে লোকদেরকে মারধোর করা হতো। সহীহঃ নাসায়ী (৪৬০৮)।


সুনান নাসাঈ অঃ->ক্রয়-বিক্রয় বাব->পরিমাপ ব্যতিত যে খাদ্য খরিদ করা হয়েছে তা স্থানান্তরিত করার আগে বিক্রি করা হাঃ-৪৬০৮

ইব্‌ন উমর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আমি দেখেছি যে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) – এর যুগে মানুষ খাদ্যশস্যের স্তুপ ক্রয় করে ঘরে না উঠিয়ে ঐ স্থানে বিক্রয় করতো। তখন তাদেরকে এজন্যে পিটানো হতো।