সহিহ মুসলিম অঃ→লি’আন বাব→লি'আন সম্পর্কে হাঃ-৩৬৫৬

মুগরীহ্‌ শু’বাহ্‌ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ সা’দ ইবনু ‘উবাদাহ্‌ (রাঃ)বললেনঃ আমি যদি আমার স্ত্রীর সাথে অন্য কোন পুরুষকে দেখতে পাই তবে নিশ্চয়ই আমি তাকে আমার তরবারীর ধারালো দিক দিয়ে তার উপর আঘাত হানব- পার্শ্ব দিয়ে নয়। এ কথা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে পৌছল। তিনি বললেনঃ তোমরা কি সা’দের আত্মমর্যাদাবোধ সম্পর্কে আশ্চর্‍্য হয়েছ? আল্লাহ্‌র কসম! আমি তার চাইতে অধিকতর আত্মমর্যাদাবান। আর আল্লাহ আমার তুলনায় অধিকতর মর্যাদাবান। আল্লাহ তাঁর আত্মমর্যাদার কারণে প্রকাশ্য ও গোপন যাবতীয় অশ্লীল কর্ম হারাম করে দিয়েছেন। আর আল্লাহ্‌র তুলনায় অধিক আত্মমর্যাদাসপম্পন্ন কেউ নেই এবং আল্লাহর চাইতে অধিকতর ওযর (স্থাপন) পছন্দকারী কেউ নেই। [৪] এ কারণেই আল্লাহ তাঁর নাবী-রসূলদের সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারীরূপে পাঠিয়েছেন। আল্লাহ্‌র চাইতে অধিকতর প্রশংসা পছন্দকারী কেউ নেই। এ কারণে তিনি জান্নাতের ও’য়াদা করেছেন। (ই.ফা. ৩৬২২, ই.সে. ৩৬২২)


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...