সহিহ মুসলিম অঃ->অপরাধের (নির্ধারিত) শাস্তি বাব->ইয়াহুদী জিম্মী ব্যভিচারীকে রজম করা হাঃ-৪৩৩৬

আবূ ইস্‌হাক শাইবানী (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেছেন, আমি ‘আবদুল্লাহ ইবনু আবূ আওফা (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) কি (ব্যভিচারের জন্য) পাথর মেরেছেন? তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম, ‘সূরা নূর’ অবতীর্ণ হওয়ার আগে, না পরে? তখন তিনি বললেন, আমি তা জানি না। (ই. ফা. ৪২৯৫, ই. সে. ৪২৯৬)