সহিহ বুখারী অঃ->শরীয়তের শাস্তি বাব->আল্লাহ্‌র বাণীঃ পুরুষ কিংবা নারী চুরি করলে তাদের হাত কেটে দাও- (সূরাহ আল-মায়িদাহ ৫/৩৮)। কী পরিমাণ মাল চুরি করলে হাত কাটা যাবে। ‘আলী (রাঃ) কব্জি পর্যন্ত কেটেছিলেন। আর ক্বাতাদাহ (রাঃ) এক মহিলা সম্পর্কে বলেছেন যে চুরি করেছিল, এতে তার বাম হাত কাটা হয়েছিল। এ ব্যতীত আর কোন শাস্তি দেয়া হয়নি। হাঃ-৬৭৯৬

ইব্‌নু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

বর্ণিত যে, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ঢাল চুরির ব্যাপারে হাত কেটেছেন, যার মূল্য ছিল তিন দিরহাম। (আধুনিক প্রকাশনী- ৬৩২৬, ইসলামিক ফাউন্ডেশন- ৬৩৩৯)


সুনানে আবু দাউদ অঃ->অপরাধ ও তার শাস্তি বাব->যে পরিমাণ সম্পদ চুরি করলে চোরের হাত কাটা যায় হাঃ-৪৩৮৫

ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তিন দিরহাম মূল্যের বর্ম চুরির দায়ে চোরের হাত কেটেছেন।


সুনানে ইবনে মাজাহ অঃ->হদ্দ (দণ্ড) বাব->চোরের শাস্তি হাঃ-২৫৮৪

ইবনু উমার (রাঃ) থেকে বর্নিতঃ

তিন দিরহাম মুল্যের একটা ঢাল চুরির অপরাধে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হাত কাটার নির্দেশ দেন। [২৫৮৪]