সহিহ মুসলিম অঃ->ঈমান বাব->জেনে শুনে নিজের পিতাকে অস্বীকারকারীর ঈমানের অবস্থা হাঃ-১২১

ইরাক ইবনু মালিক (রহঃ)-এর সূত্রে আবূ হুরায়রাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি আবূ হুরায়রাহ কে বলতে শুনেছেন। রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা নিজেদের পিতৃপরিচয় থেকে বিমুখ হয়ো না। কেননা যে ব্যক্তি নিজের পিতৃপরিচয় দিতে ঘৃণাবোধ করলো, সে কুফরী করলো। (ই.ফা. ১২২; ই.সে. ১২৬)