সহিহ মুসলিম অঃ→ফারায়িয বাব→অংশীদারদের নির্ধারিত অংশ তাদেরকে দিয়ে দাও, তারপর যা থাকবে তা নিকটতম পুরুষদের (আসাবা) হাঃ-৪০৩২

উসামাহ্ ইবনু যায়দ (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ মুসলিম ব্যক্তি কাফিরের ওয়ারিস হবে না এবং কাফিরও কোন মুসলিমের ওয়ারিস হবে না। (ই.ফা. ৫ম খণ্ড-৩৯৯৫, ই.সে. ৩৯৯৪)


সুনানে আবু দাউদ অঃ→ফারায়িয (ওয়ারিসী স্বত্ব) বাব→কোন মুসলিম কি কাফিরের ওয়ারিস হবে হাঃ-২৯০৯

উসামাহ ইবনু যায়িদ (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, মুসলিম ব্যক্তি কাফিরের এবং কাফির ব্যক্তি মুসলিমের উত্তরাধিকারী হবে না।


সুনানে ইবনে মাজাহ অঃ→ওয়ারিসী স্বত্ব বণ্টন বাব→মুসলমান ব্যক্তি মুশরিক ব্যক্তির ওয়ারিস হলে হাঃ-২৭২৯

উসামাহ বিন যায়দ (রাঃ) থেকে বর্নিতঃ

রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ মুসলমান ব্যক্তি কাফের ব্যক্তির ওয়ারিস হবে না এবং কাফেরও মুসলমানের ওয়ারিস হবে না। [২৭২৯] তাহকীক আলবানীঃ সহীহ।


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...