সুনানে আবু দাউদ অঃ→ফারায়িয (ওয়ারিসী স্বত্ব) বাব→ওয়ালাআ (আযাদকৃত গোলামের পরিত্যক্ত মাল) হাঃ-২৯১৬

আয়িশাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, মুক্তদাসের পরিত্যক্ত সম্পদ ঐ ব্যক্তি পাবে যে মূল্য পরিশোধ করেছে এবং সদয় ব্যবহার করেছে।


জামে' আত-তিরমিজি অঃ→ওয়ালাআ ও হিবা বাব→আযাদকারী ব্যক্তিই ওয়ালাআর অধিকারী হাঃ-২১২৫

আইশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বারীরা (রাঃ) কে ক্রয় করার ইচ্ছা করলেন। কিন্তু মালিক পক্ষ নিজেদের জন্য ওয়ালাআর শর্তারোপ করে। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ যে ব্যক্তি মূল্য পরিশোধ করে অথবা যে ব্যক্তি নিয়ামাতের (আযাদকৃতের) মালিক সে-ই ওয়ালাআর অধিকারী। সহীহ, সহীহ আবূ দাউদ (২৫৮৯), বুখারী, মুসলিম।


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...