সহিহ বুখারী অঃ->শপথ ও মানত বাব->পাপ কাজের এবং ঐ জিনিসের মানত করা যার উপর তার মালিকানা নেই। হাঃ-৬৭০০

আয়িশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে লোক আল্লাহ্‌র আনুগত্য করার মানত করে সে যেন তাঁর আনুগত্য করে। আর যে লোক আল্লাহ্‌র অবাধ্যতা করার মানত করে সে যেন তাঁর অবাধ্যতা না করে।(আধুনিক প্রকাশনী- ৬২৩৩, ইসলামিক ফাউন্ডেশন- ৬২৪৩)


সুনানে আবু দাউদ অঃ->শপথ ও মানত বাব->গুনাহের কাজে মানত করা হাঃ-৩২৮৯

আয়িশাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহ্‌র আনুগত্যের মানত করে, সে যেন তাঁর আনুগত্য করে। আর যে ব্যক্তি আল্লাহ্‌র নাফরমানীর মানত করে, সে যেন তা না করে। সহীহঃ ইবুন মাজাহ (২১২৬)।


সুনানে ইবনে মাজাহ অঃ->কাফফারা সমূহ বাব->পাপাচারমূলক কাজের মানত । হাঃ-২১২৬

আয়িশাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহ্‌র আনুগত্য করার মানত করে, সে যেন তা করে। এর যে ব্যক্তি আল্লাহ্‌র অবাধ্যাচরণ করার মানত করে, সে যেন তা না করে। [২১২৬]


জামে' আত-তিরমিজি অঃ->মানত ও শপথ বাব->যে ব্যক্তি আল্লাহর আনুগত্যের মানত করল সে যেন তার আনুগত্য করে। হাঃ-১৫২৬

আইশা (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আল্লাহ্ তা‘আলার আনুগত্যের উদ্দেশ্যে কোন লোক মানত করলে সে যেন তা পূর্ণ করে। আর কোন লোক আল্লাহ্ তা‘আলার অবাধ্যাচরণের উদ্দেশ্যে মানত করলে সে যেন তা পূর্ণ না করে। সহীহ্, ইবনু মা-জাহ (২১২৬), বুখারী


সুনান নাসাঈ অঃ->কসম ও মান্নাত বাব->‘ইবাদাত-আনুগত্যের কাজে মান্নত হাঃ-৩৮০৬

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন : যদি কেউ মান্নত করে যে, সে আল্লাহ্‌র আনুগত্য করবে, তবে সে যেন তাঁর আনুগত্য করে। আর যদি কেউ আল্লাহ্‌র নাফরমানী করার মান্নত করে, তবে সে যেন তাঁর নাফরমানী না করে।


সুনান নাসাঈ অঃ->কসম ও মান্নাত বাব->গুনাহের মান্নত করা হাঃ-৩৮০৭

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন : আমি রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি : যদি কেউ আল্লাহ্‌র আনুগত্য করার মান্নত করে, তবে সে যেন তাঁর আনুগত্য করে। আর যদি কেউ আল্লাহ্‌র নাফরমানী করার মান্নত করে, তবে সে যেন তাঁর নাফরমানী না করে।


সুনান নাসাঈ অঃ->কসম ও মান্নাত বাব->গুনাহের মান্নত করা হাঃ-৩৮০৮

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন : যে কেউ আল্লাহ্‌র আনুগত্যের মান্নত করে, সে যেন তাঁর আনুগত্য করে। আর যে ব্যক্তি আল্লাহ্‌র নাফরমানী করার মান্নত করে, সে যেন তাঁর নাফরমানী না করে।