সহিহ মুসলিম অঃ->জান্নাত, জান্নাতের নি’আমাত ও জান্নাতবাসীদের বর্ণনা বাব->দুর্দান্ত প্রতাপশালীরা জাহান্নামে এবং দুর্বলেরা যাবে জান্নাতে হাঃ-৭০৬৯

আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ জাহান্নাম সবসময় বলতে থাকবে, আরো বেশি আছে কি? শেষ অবধি আল্লাহ রব্বুল ‘আলামীন আপন পা মুবারাক তাতে স্থাপন করবেন। তখন সে বলবে, আপনার ইয্যতের কসম! হয়েছে, যথেষ্ট হয়েছে। তখন এর এক অংশ অন্য অংশের সাথে মিলে গিয়ে পরিপূর্ণ হয়ে থাকবে। (ই.ফা. ৬৯১৪, ই.সে. ৬৯৭১)


জামে' আত-তিরমিজি অঃ->তাফসীরুল কুরআন বাব->সূরা ক্বাফ হাঃ-৩২৭২

আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ “অবিরত জাহান্নাম বলতে থাকবে, আরো আছে কি?” (সূরা ক্বাফ ৩০)। অবশেষে জাহান্নামের উপর মহামহিম আল্লাহ তা’আলা তাঁর পা রাখবেন। তখন সে বলবে যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, আপনার ইজ্জতের ক্বসম। তারপর তাঁর এক ভাগ অপর ভাগের সংগে কুঞ্চিত হয়ে যাবে। সহীহঃ জিলালুল জান্নাত (হাঃ ৫৩১, ৫৩৪), বুখারী, মুসলিম।