জামে' আত-তিরমিজি অঃ→দুনিয়াবী ভোগবিলাসের প্রতি অনাসক্তি বাব→রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ও তাঁর পরিবারের আর্থিক অবস্থা হাঃ-২৩৬৩

আনাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মৃত্যুর আগ পর্যন্ত কখনো টেবিলে খাবার খাননি এবং কখনো পাতলা রুটিও খাননি। সহীহ্‌ , ইবনু মা-জাহ (৩২৯২, ৩২৯৩), বুখারী।


সুনানে ইবনে মাজাহ অঃ→আহার ও তার শিষ্টাচার বাব→খাঞ্চা ও দস্তরখানে আহার করা হাঃ-৩২৯৩

আনাস বিন মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে তাঁর ইন্তেকালের পূর্ব পর্যন্ত কখনও খাঞ্চা ভরে আহার করতে দেখিনি। [৩২৯৩]


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...