সহিহ বুখারী অঃ->আযান বাব->তাড়াহুড়া করে সালাতের দিকে দৌড়াতে নেই, বরং শান্ত ও ধীরস্থিরভাবে দাঁড়াতে হবে । হাঃ-৬৩৮

আবূ ক্বাতাদা (রাঃ) থেকে বর্নিতঃ

আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ সালাতের ইক্বামাত হলে আমাকে না দেখা পর্যন্ত তোমরা দাঁড়াবে না। ধীরস্থিরতার প্রতি লক্ষ্য রাখা তোমাদের জন্য একান্ত কর্তব্য। ‘‘আলী ইব্‌নু মুবারক (রহঃ) হাদীস বর্ণনায় শায়বান (রহঃ)-এর অনুসরণ করেছেন। (৬৩৭) (আ.প্র. ৬০২, ই.ফা. ৬১০)


জামে' আত-তিরমিজি অঃ->কিতাবুল জুমু’আ (জুমু’আর নামায) বাব->নামায শুরু হওয়ার সময় দাঁড়িয়ে ইমামের অপেক্ষা করা মাকরূহ হাঃ-৫৯২

আব্দুল্লাহ ইবনু কাতাদা (রাঃ) হতে তার পিতা থেকে বর্নিতঃ

তিনি (আবূ কাতাদা) বলেনঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ নামাযের জন্য ইক্বামাত দেয়া হলে আমাকে (কামরা হতে) বের হতে না দেখা পর্যন্ত তোমরা দাঁড়াবে না। ¬ -সহীহ্। সহীহ্ আবূ দাঊদ- (৫৫০), আর রাউজুন নাযীর- (১৮৩), বুখারী ও মুসলিম।


সুনান নাসাঈ অঃ->আযান বাব->ইমাম বের হওয়ার সময় মুয়াযযিন কর্তৃক ইকামত বলা হাঃ-৬৮৭

আবূ কাতাদা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন : রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন : সালাতের ইকামত হলে আমাকে বের হতে না দেখা পর্যন্ত দাঁড়াবে না।


সুনান নাসাঈ অঃ->ইমামত বাব->ইমামকে দেখলে দাঁড়ানো হাঃ-৭৯০

আবূ কাতাদা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন যখন সালাতের আযান দেওয়া হয়, তখন তোমরা আমাকে না দেখা পর্যন্ত দাঁড়াবে না।