‘আবদুল্লাহ্ ইব্নু আবূ আওফা (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, লোকজন যখন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট নিজেদের সদকা নিয়ে উপস্থিত হতো তখন তিনি বললেনঃ আল্লাহ্! অমুকের প্রতি রহমত বর্ষণ করুন। একদা আমার পিতা সদকা নিয়ে হাযির হলে তিনি বললেনঃ হে আল্লাহ্! আবূ আওফা’র বংশধরের প্রতি রহমত বর্ষণ করুন।
আবদুল্লাহ্ ইবনু আমর (রাঃ) থেকে বর্নিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, চারটি স্বভাব যার মধ্যে থাকে, সে মুনাফিক অথবা যার মাঝে এ চারটি স্বভাবের কোন একটা থাকে, তার মধ্যেও মুনাফিকির একটি স্বভাব থাকে, যে পর্যন্ত না সে তা পরিত্যাগ করে। (১) সে যখন কথা বলে মিথ্যা বলে (২) যখন ওয়াদা করে ভঙ্গ করে (৩) যখন চুক্তি করে তা লঙ্ঘন করে (৪) যখন ঝগড়া করে অশ্লীল বাক্যালাপ করে।
আমর্ ইবনু মুররা (রহঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, আমি বৃক্ষতলে বাই’আতকারী সহাবী ‘আবদুল্লাহ ইবনু আবূ আউফাকে বলতে শুনেছি যে, তিনি বলেছেন, কোন কাওম নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে সদাকাহ্র অর্থ নিয়ে আসলে তিনি তাদের জন্য বলতেন, “হে আল্লাহ! আপনি তাদের উপর রহম করুন”। এ সময় আমার পিতা তাঁর কাছে সদাকাহ্র অর্থ নিয়ে আসলে তিনি বললেন, “হে আল্লাহ! আপনি আবূ আউফার পরিবারবর্গের উপর রহম করুন”। [১৪৯৭] (আ.প্র. ৩৮৫১, ই.ফা. ৩৮৫৪)
ইবনু আবূ আওফা (রাঃ) থেকে বর্নিতঃ
ইবনু আবূ আওফা (রাঃ) বর্ণনা করতেন, যখন কেউ কোন সদাকাহ নিয়ে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) -এর নিকট আসতো তখন তিনি দু'আ করতেনঃ হে আল্লাহ্! আপনি অমুকের পরিবারের উপর রহম অবতীর্ণ করেন। একবার আমার আব্বা তাঁর কাছে কিছু সদাকাহ নিয়ে এলে তিনি বললেনঃ হে আল্লাহ! আপনি আবূ আওফার পরিবারের উপর দয়া করুন।(আধুনিক প্রকাশনী- ৫৮৮৭, ইসলামিক ফাউন্ডেশন- ৫৭৮০)