সহিহ মুসলিম অঃ->হায়িয (ঋতুস্রাব) বাব->বসে ঘুমালে ওযূ নষ্ট হয় না। হাঃ-৭২০

আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেছেন, একদিন সলাতের জন্য ইকামাত দেয়া হয়ে গেল। কিন্তু নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তখনও এক ব্যক্তির চুপে চুপে আলাপ করছিলেন। তিনি দীর্ঘক্ষণ আলাপ করলেন। এমনকি সহাবারা সবাই ঘুমিয়ে পড়লেন। এরপর তিনি আসলেন এবং তাদের সাথে করে সলাত আদায় করলেন (ই.ফা. ৭১৮, ই.সে. ৭৩৩)