সহিহ বুখারী অঃ->জানাযা বাব->মুসলমানদের (অপ্রাপ্ত বয়স্ক) সন্তানদের সম্পর্কে যা বলা হয়েছে। হাঃ-১৩৮২

বারা’আ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, (নবী তনয়) ইবরাহীম (রাঃ) –এর মৃত্যু হলে, আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তাঁর জন্য তো জান্নাতে একজন দুধ-মা রয়েছেন।


সহিহ বুখারী অঃ->সৃষ্টির সূচনা বাব->জান্নাতের বর্ণনা সম্পর্কে যা বলা হয়েছে আর তা হল সৃষ্ট হাঃ-৩২৫৫

বারাআ (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, যখন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) (এর ছেলে) ইবরাহীম (রাঃ) ইন্তিকাল করেন, তখন তিনি বলেন, জান্নাতে এর এক ধাত্রী আছে।


সুনানে ইবনে মাজাহ অঃ->জানাযাহ বাব->রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর ছেলের জানাযাহ এবং তার ইনতিকালের বিবরণ। হাঃ-১৫১১

ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর পুত্র ইবরাহীম মৃত্যুবরণ করলে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তার জানাযার সালাত পড়েন এবং বলেন, তার জন্য জান্নাতে একজন ধাত্রী নিযুক্ত করা হয়েছে। সে জীবিত থাকলে অবশ্যি সত্যবাদী ও নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতো। সে জীবিত থাকলে তাঁর মাতৃকুল স্বাধীন হয়ে যেত এবং কিবতী থাকতো না। [১৫১০] তাহকীক আলবানীঃ স্বাধীন হওয়া বাক্য ব্যতীত সহীহ।