ইসমাঈল বিন আবু খালিদ থেকে বর্নিতঃ
আমি আবদুল্লাহ বিন আওফা (রাঃ) কে বললাম, আপনি কি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পুত্র ইবরাহীম কে দেখেছেন? তিনি বলেন, সে শিশুকালেই মারা যায়। মুহাম্মাদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর পর যদি কারো নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হওয়ার (আল্লাহ্র) সিদ্ধান্ত থাকতো তাহলে তাঁর পুত্র জীবিত থাকতো। কিন্তু তাঁর পরে কোন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) নাই। [১৫০৯]