সহিহ মুসলিম অঃ->শিষ্টাচার বাব->উত্তম নামে মন্দ নামের পরিবর্তন এবং ‘বার্‌রাহ’ নামকে যাইনাব, জুওয়াইরিয়াহ্‌ ও অনুরূপ নামে পরিবর্তন করা হাঃ-৫৫০০

আবূ হুরাইরাহ্‌ (রাঃ) থেকে বর্নিতঃ

যাইনাব (রাঃ) এর আসল নাম ছিল ‘বার্‌রাহ’। তাই বলা হলো, তিনি আত্নশুদ্ধি করেন। অতঃপর রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর নামকরণ করলেন ‘যাইনাব’। ইবনু বাশ্‌শার ছাড়া উপরোল্লিখিত রাবীদের বর্ণিত হাদীসের হুবুহু শব্দ বর্ণিত হয়েছে। তবে ইবনু আবী শাইবাহ --- এর স্থলে ---- বলেছেন। (ই.ফা. ৫৪২২, ই. সে. ৫৪৪৪)


সুনানে ইবনে মাজাহ অঃ->শিষ্টাচার বাব->নাম পরিবর্তন করা হাঃ-৩৭৩২

আবূ হুরায়রাহ (রাঃ) থেকে বর্নিতঃ

যায়নাব (রাঃ) এর নাম ছিলো বাররাহ (পুণ্যবতী)। এতে বলাবলি হলো যে, তিনি নিজেই নিজের পবিত্রতা প্রকাশ করছেন। তখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তার নাম রাখলেন যায়নাব। [৩০৬৪]