সহিহ বুখারী অঃ->আচার-ব্যবহার বাব->ক্বিয়ামাতের দিন মানুষকে তাদের পিতার নামে ডাকা হবে। হাঃ-৬১৭৮

ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ শপথ ভঙ্গকারীর জন্য ক্বিয়ামাতের দিন একটা পতাকা দাঁড় করানো হবে। আর বলা হবে যে, এটা অমুকের পুত্র অমুকের বিশ্বাসঘাতকতার নিদর্শন।(আধুনিক প্রকাশনী- ৫৭৩৬, ইসলামিক ফাউন্ডেশন- ৫৬৩২)


সহিহ মুসলিম অঃ->জিহাদ ও এর নীতিমালা বাব->চুক্তিভঙ্গ হারাম হাঃ-৪৪২১

ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন: যখন আল্লাহ তা‘আলা কিয়ামাত দিবসে পূর্ববর্তী এবং পরবর্তী সকলকে একত্রিত করবেন, তখন প্রত্যেক প্রতারকের জন্য পৃথক পৃথক পতাকা উড্ডীন করা হবে এবং বলা হবে যে, এটি অমুকের পুত্র অমুকের প্রতারণার চিহ্ন। (ই.ফা. ৪৩৭৯, ই.সে. ৪৩৭৯)


সহিহ মুসলিম অঃ->জিহাদ ও এর নীতিমালা বাব->চুক্তিভঙ্গ হারাম হাঃ-৪৪২৩

‘আবদুল্লাহ ইবনু উমার (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন: নিশ্চয়ই প্রতারণাকারীর জন্য আল্লাহ তা‘আলা কিয়ামাত দিবসে একটি পতাকা উড্ডীন করবেন। তখন বলা হবে যে, এটি অমুকের ধোঁকাবাজির পতাকা। (ই.ফা. ৪৩৮১, ই.সে. ৪৩৮১)


সহিহ মুসলিম অঃ->জিহাদ ও এর নীতিমালা বাব->চুক্তিভঙ্গ হারাম হাঃ-৪৪২৫

‘আবদুল্লাহ (রাঃ) থেকে বর্নিতঃ

নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ প্রত্যেক অঙ্গীকার ভঙ্গকারীর জন্য কিয়ামাত দিবসে একটি পতাকা থাকবে। তখন বলা হবে যে, এটি অমুকের প্রতারণার পতাকা। (ই.ফা. ৪৩৮৩, ই.সে. ৪৩৮৩)


সহিহ মুসলিম অঃ->জিহাদ ও এর নীতিমালা বাব->চুক্তিভঙ্গ হারাম হাঃ-৪৪২৬

শু‘বাহ (রাঃ) থেকে একই সূত্র থেকে বর্নিতঃ

শু‘বাহ (রাঃ) থেকে একই সূত্রে হাদীস বর্ণনা করেছেন। আর ‘আবদুর রহমান (রাঃ) -এর হাদীসে “এটি অমুকের বিশ্বাসঘাতকতার প্রতীক” এ কথাটির উল্লেখ নেই। (ই.ফা. ৪৩৮৪, ই.সে. ৪৩৮৪)


সহিহ মুসলিম অঃ->জিহাদ ও এর নীতিমালা বাব->চুক্তিভঙ্গ হারাম হাঃ-৪৪২৭

আবদুল্লাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন: প্রত্যেক অঙ্গীকার ভঙ্গকারীর জন্য কিয়ামাত দিবসে একটি পতাকা থাকবে, যদদ্বারা তাকে চেনা যাবে। আর বলা হবে যে, এটি অমুকের বিশ্বাসঘাতকতার প্রতীক। (ই.ফা. ৪৩৮৫, ই.সে. ৪৩৮৫)


সুনানে আবু দাউদ অঃ->জিহাদ বাব->ওয়াদা পূরণ করা হাঃ-২৭৫৬

ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ ক্বিয়ামাতের দিন বিশ্বাসঘাতকের জন্য একটি পতাকা স্থাপন করা হবে। বলা হবে, এটা অমুকের পু্ত্র অমুকের বিশ্বাসঘাতকতার নিদর্শন।


সুনানে ইবনে মাজাহ অঃ->জিহাদ বাব->বায়আত অবশ্যই পূর্ণ করতে হবে হাঃ-২৮৭২

আবদুল্লাহ (বিন মাসউদ) (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ কিয়ামতের দিন প্রত্যেক বিশ্বাসঘাতকের জন্য একটি করে পতাকা স্থাপন করা হবে এবং বলা হবে, এটা অমুকের বিশ্বাসঘাতকতার পতাকা। [২৮৭২] তাহকীক আলবানীঃ সহীহ মুতাওয়াতির।


সুনানে ইবনে মাজাহ অঃ->জিহাদ বাব->বায়আত অবশ্যই পূর্ণ করতে হবে হাঃ-২৮৭২

আবদুল্লাহ (বিন মাসউদ) (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ কিয়ামতের দিন প্রত্যেক বিশ্বাসঘাতকের জন্য একটি করে পতাকা স্থাপন করা হবে এবং বলা হবে, এটা অমুকের বিশ্বাসঘাতকতার পতাকা। [২৮৭২] তাহকীক আলবানীঃ সহীহ মুতাওয়াতির।