আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, সবচেয়ে সঠিক বাক্য যা কোন কবি বলেছেন তা হল লাবীদ এর এ পংক্তিটি - সাবধান, আল্লাহ্ ছাড়া সব জিনিসই বাতিল ও অসার। এবং কবি উমাইয়্যা ইব্নু আবূ সাল্ত ইসলাম গ্রহণের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। (আধুনিক প্রকাশনীঃ ৩৫৫৫, ইসলামী ফাউন্ডেশনঃ ৩৫৬০)
আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্নিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ কবি তার কবিতায় সর্বাধিক সত্য যে কথাটি বলেছেন তা হলঃ “জেনে রেখো আল্লাহ্ ব্যতীত যা কিছু আছে সবই বাতিল।” [৩০](আধুনিক প্রকাশনী- ৬০৩৯, ইসলামিক ফাউন্ডেশন- ৬০৪৫)
আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, আরবদের কবিতামালার মধ্যে সবচেয়ে বেশী কাব্যময় বাণী হচ্ছে লাবীদের এ উক্তি। যেমন- (আরবী) “জেনে রেখ, আল্লাহ ছাড়া যা কিছু রয়েছে সব বাতিল।“ (ই.ফা. ৫৬৯১, ই.সে. ৫৭২৩)
আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ কবির কবিতার মাঝে সর্বাধিক সত্য বাণী লাবীদের কথা- (আরবী) ‘আল্লাহ ব্যতীত যা রয়েছে সব বাতিল।‘ আর উমাইয়াহ্ ইবনু আবুস্ সাল্ত তো প্রায় মুসলিম হয়েই গিয়েছিলেন। (ই.ফা. ৫৬৯২, ই.সে. ৫৭২৪)
আবূ হুরাইয়াহ্ (রাঃ) থেকে বর্নিতঃ
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ সবচেয়ে বেশী সত্য শ্লোক যা কোন কবি বলেছেন (তা হলো) (আরবী) ‘আল্লাহ ব্যতীত যা কিছু আছে, সব ব্যর্থ ও বাতিল।‘ আর ইবনু আবুস্ সাল্ত তো প্রায় মুসলিম হয়ে গিয়েছিল। (ই.ফা. ৫৬৯৩, ই.সে. ৫৭২৫)
আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, কবিগণ যা বলেছেন, তার মধ্যে সবচেয়ে বেশী সত্য পংক্তি হলো- (আরবী) “জেনে রেখ, আল্লাহ ছাড়া আর যা কিছু আছে সব বাতিল ও ধ্বংসপ্রাপ্ত”। (ই.ফা. ৫৬৯৪, ই.সে. ৫৭২৬)
আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, আমি রসূলুল্লাহ (স.)-কে বলতে শুনেছি কোন কবি যা বলে তার মধ্যে অধিকতর সত্য কথা হলো লাবীদ-এর কথা (আরবী) “জেনে রেখ! আল্লাহ ব্যতীত যা কিছু আছে, তা বাতিল।“ এ রাবী এর বেশি বলেননি। (ই.ফা. ৫৬৯৫, ই.সে. ৫৭২৭)
আবূ হুরায়রাহ (রাঃ) থেকে বর্নিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ সবচাইতে সত্য কথা যা কোন কবি বলেছে, তা হলো লাবীদের কথা : “জেনে রাখো ! আল্লাহ ছাড়া সবই নশ্বর। আর উমাইয়া বিন আবুস সাল্ত তো প্রায় মুসলমান হয়েই গিয়েছিল”। [৩০৮৯]
আবূ হুরাইরাহ্ (রা:) থেকে বর্নিতঃ
নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আরব কবিদের মধ্যে সর্বোত্তম ও সত্য কথা বলেছেন লাবীদ। তা হল এই “শুনে রেখ আল্লাহ ব্যতীত সব কিছুই বাতিল”। হাদীসে বর্ণিত ''আশআর'' এর পরিবর্তে "আসদাক" শব্দে হাদীসটি সহীহ, মুখতাসার শামায়িল (২০৭), ফিকহুস্ সীরাহ (২৭)।