সহিহ বুখারী অঃ→আম্বিয়া কিরাম ('আঃ) বাব→বনী ইসরাঈল সম্পর্কে যা বর্ণিত হয়েছে। হাঃ-৩৪৫৭

আনাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, তাঁরা আগুন জ্বালানো এবং ঘন্টা বাজানোর কথা উল্লেখ করলেন। তখনই তাঁরা ইয়াহূদী ও নাসারার কথা উল্লেখ করলেন। অতঃপর বিলাল (রাঃ)-কে আযানের শব্দগুলো দু’দু’ বার করে এবং ইকামাতের শব্দগুলো বেজোড় করে বলতে নির্দেশ দেয়া হল।


সুনানে ইবনে মাজাহ অঃ→আযান ও তার সুন্নাত বাব→ইকামতের শব্দগুলো একবার করে বলা । হাঃ-৭৩০

আনাস (রাঃ) থেকে বর্নিতঃ

বিলাল (রাঃ)-কে আযানের শব্দাবলী জোড়া সংখ্যায় এবং ইকামাতের শব্দাবলী বেজোড় সংখ্যায় বলার নির্দেশ দেয়া হয়। [৭২৮]


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...